চট্টগ্রামে অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ
করোনা ভাইরাসের অাতংকে জনজীবন আজ বিপর্যস্ত। অসহায় হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ গুলো। কিছু মানুষ আছে যাদের কোনো আশ্রয় নাই।
পথই এইসব মানুষের ঠিকানা। পহেলা বৈশাখে এইসব অসহায় পথচারী মানুষের মাঝে চান্দঁগাও থানা যুবলীগ নেতা কায়সার হামিদ ও তার বন্ধুদের উদ্যােগে রান্না করা খাবার বিতরন করা হয়।
চট্টগ্রাম শহরের বিভিন্ন ফুটপাতের অসহায় ২০০ পথচারীদের মাঝে এই খাবার বিতরন করেন চান্দঁগাও থানা যুবলীগ নেতা কায়সার হামিদ, বায়েজিদ থানার এস আই রুবেল বড়ুয়া, পি বি আই অফিসার আফছার, যুবলীগ নেতা নজরুল ইসলাম রাসেদ, বাংলাদেশ মোটর শ্রমিক লীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম। এইসময় সবাই দেশের এমন সঙ্কটে এইসব অসহায় পথচারীদের পাশে থেকে তাদের আরো বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

No comments