হালিশহর এ অসহায় এর মাঝে ত্রান বিতরন করলেন আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু
করোনার সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ছুটি শুরু হওয়ার পর স্বাভাবিকভাবে কর্মহীন হয়ে পড়ছেন অসংখ্য মানুষ। চট্টগ্রাম মহানগরে এমন কর্মহীন গরিব-অসহায়-দুঃস্থ মানুষের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা সরকারি বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠান পৌঁছে দেয়ার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও করোনা দুর্যোগের এ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিভিন্ন ওয়ার্ডে নিম্ন ও মধ্যেম আয়ের মানুষকে ঘরে ঘরে খাদ্য সামগ্রী দেন তারই ধারাবাহীকতায় আজ নগরীর হালিশহর ২৬ নংওয়ার্ড
বি ব্লক কুমিল্লা সমিতি অফিসে ওয়ার্ডের নিম্ন ও মধ্যেম আয়ের মানুষের মাঝে ত্রান বিতরন করেন তিনি এ সময় মহিউদ্দিন বাচ্চু বলেন
করোনার প্রাদুর্ভাবে গৃহবন্ধি বাংলাদেশের হতদরিদ্র মানুষের পাশে সমাজের উচ্চবিত্ত লোকদের এগিয়ে আসা উচিত।
ত্রাণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ২৬ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী লায়ন মোঃহোসেন,যুবলীগ নেতা সালেহ আহমেদ ডিগল, যুবলীগ নেতা কায়সার,সারওয়ার খানঁ সায়মন, ফয়সাল মাহমুদ,সরোয়ার হোসেন রিফাত, নুরুদ্দিন মিলটন সাইফুল ইসলাম রবিন ছাএলীগ নেতা ফরহাদ উদ্দিন জিতু প্রমুখ।

No comments