Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ১


 তপন চক্রবর্তী বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে ১ জন। নিহতের নাম মংসাইলই মারমা (৩০) পিতা-মংসিং উ মারমা সে বাসিং অং পাড়া, রেমাক্রি, থানচি, বান্দরবানের বাসিন্দা।
 বর্তমানে রোয়াংছড়ি উপজেলা, বাঘমারা, মুরংচং মুখ পাড়াতে তার আত্মীয়ের বাসায় থাকত । 
 সুত্রে জানাযায় শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বান্দরবান জোন (২৬ বীর) এর দায়িত্বপ্রাপ্ত আন্তাপাড়া আর্মি ক্যাম্প হতে ১/২ কিঃ মিঃ দক্ষিনে রোয়াংছড়ি উপজেলার আওত্বাধীন নোয়াপতং ইউনিয়নের ক্যানাইজু পাড়া ১নং ওয়ার্ড বান্দরবান রাঙ্গামাটি সড়কের রাস্তার উপর ১০ থকে ১৫ রাউন্ড গোলাগুলি হয় এবং একজন মারা গেছে বলে জানা যায়। 
সুত্রে আরো জানাযায় মৃত মংসাইলই মারমা (৩০) সাবেক মগ লিবারেশন পাটির( এম এল পি) সদস্যে ছিলেন।পরে জন সংহতি সমিতি (জেএসএস) সংস্কারে যোগ দিয়েছিলেন।
 বান্দরবান রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুর কবির জানান, মামলার প্রস্ততি চলছে, তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ ও সেনাবাহিনী ।

No comments