হাটহাজারী এসিল্যান্ড কর্তৃক পরিচালিত বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মো.সুমন
চট্টগ্রাম হাটহাজারী প্রতিনিধি :
চট্টগ্রাম হাটহাজারী এসিল্যান্ড কর্তৃক পরিচালিত হাটহাজারী উপজেলার সরকার হাট, চারিয়া বাজার, কাজীর খিল, আলীপুর, আলাওল দিঘীরপাড় ও হাটহাজারী পৌরসভাসহ বিভিন্ন এলাকায় সহাকারি কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট শরীফ হেলালীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার(১৬ এপ্রিল) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত হাটহাজারী উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ৩ টি খেলার মাঠে খেলা বন্ধ করা হয়। ৬ টি চায়ের দোকান বন্ধ করা হয় এবং সরকারি নির্দেশনা অমান্য করে বিকাল ৫:০০ টার পর দোকান খোলা রাখায় ২জন মুদির দোকানিকে ১০০০/টাকা ও একটি চায়ের দোকানিকে ৫০০/টাকা জরিমানা করা হয়।
এছাড়া ২ টি চায়ের দোকান থেকে ২টি টিভি জব্দ করে পৌরসভার হেফাজতে রাখা হয়।
পরে ওই সব এলাকায় জনগণকে সচেতন করার জন্য ব্যাপক প্রচার প্রচারণা চালান সহকারি কমিশনার(ভূমি)ম্যাজিস্ট্রেট শরীফ হেলালী। এসময় বাংলাদেশ সেনাবহিনী ও মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) শরীফ হেলালী জানান,হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে ৩ টি খেলার মাঠে খেলা বন্ধ করা হয়। ৬ টি চায়ের দোকান বন্ধ করা হয় এবং সরকারি নির্দেশনা অমান্য করে বিকাল ৫:০০ টার পর দোকান খোলা রাখায় ২জন মুদি দোকানিকে ১০০০/টাকা ও একটি চায়ের দোকানিকে ৫০০/টাকা জরিমানা করা হয়। ২টি চায়ের দোকান থেকে ২ টি টিভি জব্দ করে পৌরসভার হেফাজতে রাখা হয়।
এছাড়া বসতবাড়ির ভেতরে একটি রুমে চায়ের দোকান বানিয়ে ব্যবসা করছে বলে দেখা যায়! আমাদের উপস্থিতি টের পেয়ে কাস্টমাররা পলায়ন করে।
তিনি আরো জানান জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
অভিযান পরিচালনায় নেতৃত্বদেন হাটহাজারীর সহকারি কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট শরীফ হেলালী।

No comments