লোহাগাড়া যুব ঐক্য পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ
মধ্যবিত্ত ও গরীবদের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে প্রতিটি ইউনিয়নে লোহাগাড়া যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
দেশপ্রিয় বড়ুয়া বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে লগডাউনে আছে প্রতিটি জনগন।
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে লগডাউনে আছে প্রতিটি জনগন।
এর মাঝে সবচেয়ে বেশি কষ্টে আছে মধ্যবিত্ত ও অসহায় দরিদ্র পরিবার গুলো।দেশের এই ক্রান্তিলগ্নে তাদের কথাচিন্তা করে লোহাগাড়া যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১৪এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টা থেকে খাদ্য সামগ্রী বিতরন আরম্ভ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সামাজিক সংগঠন লোহাগাড়া যুব ঐক্য পরিষদ।
সংগঠনের পক্ষ থেকে লোহাগাড়ার ৯টি ইউনিয়নে উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
আজকে আধুনগর,বড়হাতিয়া, চুনতি ও পুটিবিলা ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আগামীকাল বাকি ইউনিয়নে করা হবে বলে জানান।
খাদ্য সামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া যুব ঐক্য পরিষদের অন্যতম উপদেষ্টা, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন জহির, অত্র সংগঠনের সভাপতি সরোয়ার কামাল,সহ সভাপতি হুমায়ুন রশীদ সহ সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আব্দুল আল সায়েম, ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়া, মিজানুর রহমান মিজান, জাহিদুল ইসলাম সহ আরো অনেক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


No comments