Recent comments

ব্রেকিং নিউজ

মহেশখালী মাতারবাড়ী ইউনিয়নে হতদরিদ্র মানুষের পাশে এগিয়ে এলেন রুহুল আমিন




লোকমান আনছারী চট্টগ্রাম

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি পালনে দেশের প্রায় সব মানুষই কর্মহীন হয়ে পড়েছেন। এমতাবস্থায় সরকারের পাশাপাশি
চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে এসে ১৮ এপ্রিল রোজ শনিবার দুপুরে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নে দুইশত হতদরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কাতার প্রবাসী ও সমাজকর্মী মোহাম্মদ রুহুল আমিন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫কেজি চাউল, ১কেজি পেঁয়াজ, ১কেজি তৈল, ২কেজি আলু, ১কেজি মটর ডাল। সমাজকর্মী রুহুল আমিনের বাড়ি চট্টগ্রামের রাউজানে হলেও নানার বাড়ি কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ীতে, তিনি নিজ এলাকার দেড় শতাধিক অসহায় মানুষের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করেন। রুহুম আমিন চট্টগ্রামের রাউজান ১২নং উরকিরচর ইউনিয়নের মৃত আলহাজ্ব সুলতান আহমদ মুন্সির ছেলে।
খাদ্য সামগ্রী বিতরণকালে রুহুল আমিন বলেন আমার নানার বাড়ির এলাকায় অনেক অসহায় মানুষ অনাহারে ভূগছে এমন খবর পেলে আমি ২০০শত পরিবারের খাদ্য সামগ্রী নিয়ে চলে আসি।
এসময় অসহায় মানুষরা বলেন এলাকার নাতী হয়ে আমাদের পাশে দাড়ানোর কথা সারাজীবন মনে থাকবে

No comments