Recent comments

ব্রেকিং নিউজ

করোনা মোকাবিলায় নিরলস কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন



মোঃ মহিউদ্দিন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :
করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের ত্রাণসামগ্রী নিরলসভাবে বিতরণ করে যাচ্ছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা বাস্তবায়ন, টিসিবির নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রয় ও মোবাইল কোর্ট পরিচালনাসহ সচেতনতামুলক নানা কর্মসূচী চলমান রেখেছে উপজেলার পৌরসভা ও ইউনিয়নগুলোতে। 
 শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নসহ একযুগে সকল ইউনিয়ন ও পৌরসভায় ৬ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের কার্যক্রম পরিদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
এ সময় তিনি প্রতি ইউনিয়নে শিশুখাদ্য বিতরণের জন্য চেয়ারম্যানদের কাছে ২৮ হাজার ৫শ টাকা করে হস্তান্তর করেন। এসময় তিনি বলেন, ‘সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতিকে ছাড় দেওয়া হবে না। 
 উক্ত ত্রান বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশ্রাফ উদ্দিন শেখ, মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবায়েত তানিম, ইউনিয়ন পরিষদ সচিব কিশোর ধামাইসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

No comments