Recent comments

ব্রেকিং নিউজ

সেনা জোনের উদ্যোগে বান্দরবানে ৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ




 তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:

 বান্দরবান সদর জেলায় বিভিন্ন পাড়ায় প্রায় ৮০ টি পরিবারকে সরকারী সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ ঘটিকা হতে বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি, বিএসপি, পিএসসি এর নির্দেশনায় বান্দরবান পৌর সদরস্থ ভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন রেজিমেন্ট মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ সানাউল্লাহ এবং জোন স্টাফ অফিসার লেঃ শিহান মুনীরসহ অন্যান্য পদবীর সেনা সদস্য। 

তারা সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণের পাশাপাশি দূর্গম এলাকাতে নিজেরাই পৌঁছে দিয়েছেন এ সকল খাদ্য সামগ্রী। 


এ প্রসঙ্গে জোন কামান্ডার বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে যে সকল পরিবারের খাদ্য সামগ্রী প্রয়োজন তাদেরকে আমরা সরকারি সহায়তায় এই সহযোগীতা করে যাচ্ছি এবং চলমান থাকবে। 

 প্রসঙ্গত করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মোতাবেক গত ২৪ মার্চ ২০২০ হতে বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে। তারই প্রেক্ষিতে বান্দারবান সেনা জোন কর্তৃক প্রতিদিন বিভিন্ন ভাবে এলাকার অসহায়, দুস্থ জনগনকে সাহায্য সহযোগীতা করে আসছে। 

সেনা জোন হতে বিভিন্ন এলাকায় করোনা মোকাবেলায় মেডিকেল সাপোর্ট এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধির করার লক্ষে বিভিন্ন প্রচারণা, লিফলেট, মাইকিং, চেকপোস্টে সতর্কতা, ডিসইনফ্যাকশন সিস্টেম ব্যবস্থা চালু রেখেছে। 

 সামাজিক দূরত্ব বজায় রেখে তারা বিভিন্ন স্থানে ও দুর্গম পাড়ায় সাধারণ মানুষকে ত্রান পৌছে দিচ্ছে। এছাড়াও প্রতিনিয়ত অত্যন্ত দারিদ্র জনগোষ্ঠী যাদের খাদ্য সংরক্ষন এবং রান্না করার সামর্থ নেই তাদের জন্য শুষ্ক খাবারসহ রান্না করা খাবার নিয়মিত নিরাপদ ভাবে পৌছে দিচ্ছে । 

সবার নিরাপত্তার জন্য জোন কর্তৃক ফেস মাস্ক, হ্যন্ড সেনিটাইজার বিতরণ করাও চলমান রয়েছে।

No comments