Recent comments

ব্রেকিং নিউজ

রাউজানে অভিনব কায়দায় চোলাই মদ পাচারকারী এক ব্যক্তি আটক

রাউজানে অভিনব কায়দায় চোলাই মদ পাচারকারী এক ব্যক্তি আটক
লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজান উপজেলায় সি এন জি চালিত অটোরিক্সা ভর্তি সব্জির আড়ালে অভিনব কায়দায় সেলিম (২৬)নামের এক ব্যক্তি  চোলাই মদ পাচার কালে আটক হয়। সি এন জি গাড়ির পর্দা খুলে উপর হতে কয়েক আটি বরবটি আর ঝিঙে সরিয়ে নিলে দেখা মিলে বেশ কয়টি প্লাস্টিকের বস্তা।
আর এসব বস্তার মুখ খুললে গড়িয়ে পড়ে পাহাড়ি চোলাই মদ। একেক করে ১০টি বস্তায় পাওয়া যায় স্যালাইনের প্যাকেট ভর্তি ৯৫ লিটার চোলাই মদ।২০ এপ্রিল রোজ সোমবার পুলিশ সূত্রে জানা যায়,বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ নির্দেশে এসআই ইব্রাহীম, এসআই আমজাদ হোসেন, এসআই কামাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের চারাবটতল নামক স্থানে অবস্থান নেন।এই পূর্বদিক হতে আসা সব্জি ভর্তি সিএনজি চালিত একটি অটোরিকশাকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে গাড়িতে থাকা সব্জির নিচ হতে পাহাড়ি চোলাই মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় আটককৃত গাড়ি চালক হলেন রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজা নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হালিমপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র।আটককৃত চালক জানান, পাঁচ হাজার টাকা ভাড়ার বিনিময়ে সে রাঙ্গামাটি জেলার কাউখালি থানার সুগারমিল স্থান হতে চোলাই মদ গুলো হাটহাজারী উপজেলার চৌধুরী হাটে হাজেরা নামক এক মহিলার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন। ইতোপূর্বেও সে তিনবার সব্জির সরবরাহের আড়ালে অভিনব কৌশলে মদ পাচার করার কথা স্বীকার করেন।এই ব্যাপারে রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সব্জির সরবরাহের আড়ালে অভিনব কায়দায় পাহাড়ি চোলাই মদ পাচার কালে মদসহ এক পাচারকারীকে আটক করি।তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে হাজতে প্রেরণ করা হবে বলে জানান।

No comments