কোয়ারান্টাইনের নিয়ম মেনে চলুন হালিশহর থানা পুলিশ কে পাবেন আপনাদেরই দোর গোড়ায়
সোহাগ আরেফিন:
করোনাভাইরাস সংক্রমণ রোধে নগরী জুড়ে জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। সেই ধারাবাহিকতায় আজ হালিশহর এর বেশকিছু এলাকায় জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটান হালিশহর থানা পূুলিশ।
আজ হালিশহর থানা এরিয়া বেপ্যারী পারা মোড় থেকে উল্লেখযোগ্য কিছু পয়েন্টে জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটানো হয়।
বিশেষ জল কামান ও ওয়াটার ক্যানন দিয়ে জীবানুনাশক মিশ্রিত পানি ছিটানো হয়।
এসময় এ সময় হালিশহর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিপিএম বলেন - করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দায়বদ্ধতা থেকে সিএমপি এ উদ্যোগ নিয়েছে। করোনাভাইরাস রোধ ঠেকাতে নগরী জুড়ে জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটানো হবে।
করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন থাকা ও হোম কোয়ারান্টাইনের নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়।
তিনি আরো বলেন হোম কোয়ারান্টাইনের নিয়ম মেনে চলুন আপনাদের সহযোগিতায় হালিশহর থানা পুলিশ কে পাবেন আপনাদেরই দোর গোড়ায়।

No comments