Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে হাত ধোয়ার বেসিন স্থাপন করলো সেনাবাহিনী




বান্দরবানে হাত ধোয়ার বেসিন স্থাপন করলো সেনাবাহিনী


তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:


করোনা ভাইরাস সর্ম্পকে সচেতন করতে শনিবার  বান্দরবান সেনা জোনের উদ্যেগে পৌর শহরস্থ বান্দরবান থানচি বাসস্ট্যান্ডে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে।


ঘন ঘন ধুয়ে হাত সুস্থ থাকি দিন রাত  এই প্রতিপাদ্যের অংশ হিসেবে সেনাবাহিনী এই উদ্যোগ গ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান এএফডব্লিউসি, পিএসসি এসময় তিনি এলাকাবাসী উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাস রোধে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে, অপ্রয়োজনে বাড়ির বাহিরে না যাওয়া, ঘন ঘন হাত ধোয়া, প্রবাসী ব‍্যক্তিদেরকে দুই সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।






এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি বি এস পি, পিএসসি জি- আই মেজর মোঃ ইফতেখার হোসেন পিএসসি ৬৯ ব্রিগেড ও এলাকার জনপ্রতিনিধিরা গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


এছাড়াও জনগণের কল‍্যানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা নিয়োজিত থাকবে বলেও আশ্বস্ত করেন।

No comments