Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে অসহায় ও দুঃস্থদের মাঝে বান্দরবান মোটরসের উদ্যেগে ত্রাণ সামগ্রী বিতরণ




তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:


বান্দরবানে নিম্ন আয়ের মানুষের মাঝে বান্দরবান মোটরস এর উদ্যেগে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।


আজ শনিবার (২৮ মার্চ) বান্দরবান সদরস্থ হোটেল হিল ভিউ এর সামনে বান্দরবান মোটরস এর প্রোপ্রাইটর অমল দাশ এর নিজ উদ্যেগে ৩০০ পরিবারের হাতে ১০ কেজি করে চাল তুলে দেন।

এসময় করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরে থাকুন, সুস্থ থাকুন, জন সমাবেশ এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য সম্মত পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

সুসৃঙ্খল পরিবেশে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এ ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পূর্ণ করা হয়।

No comments