Recent comments

ব্রেকিং নিউজ

রাউজানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক হাট বাজার বন্ধ ঘোষণা



লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজান উপজেলায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপজেলায় সকল সাপ্তাহিক হাট বাজার বন্ধ রাখতে ঘোষণা দেওয়া হয়েছে।বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইতোমধ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে ।ব্যক্তি উদ্যোগেও অনেকে এই মরণঘাতী ভাইরাস সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে করোনাভাইরাস প্রতিরোধ মোকাবেলায় অতিরিক্ত জনসমাগম এড়ানোর লক্ষ্যে রাউজান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাপ্তাহিক হাট বাজার বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। তবে নিত্যদিনের কাঁচা বাজার খোলা থাকবে। বুধবার (২৫ মার্চ)উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকার কঠোর অবস্থানে আছেন। বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই একটি অংশ সাপ্তাহিক হাট বাজার বন্ধ রাখা।কেননা, করোনাভাইরাস সংস্পর্শের মাধ্যমে আক্রমণ করে। তাই লোক সমাগম যাতে কম হয় তাই এই সিদ্ধান্ত। তবে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার সীমিত আকারে খোলা থাকবে।তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সবাই কে যার যার ঘরে অবস্থান করার জন্যে রাউজান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

No comments