Recent comments

ব্রেকিং নিউজ

রাঙ্গুনিয়া রানীর হাট কলনীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ঘর



মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া।

আজ(২৫মার্চ)বুধবার বিকাল ৩টায় রাঙ্গুনিয়া রাজানগর রানীরহাট ঠান্ডাছড়ি নতুন পাড়া কলনীতে বৈদ্যুতিক সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে ৫টি বসতঘর পুড়ে যায়, পুড়ল ঘরে থাকা দামী দামী জিনিসপত্র বাঁচাতে পারেনি কোন মালামাল।
 ক্ষতিগ্রস্তরা হলেন মুহাম্মদ শামশু(৫৫) আলমগীর(২৫) মুহাম্মদ রিয়াজ উদ্দিন(৪২) ইসমাইল(২৭) ইসহাক (২৪) ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মুহাম্মদ আব্দুল বারেক বলেন আগুন দেখে স্থানীয় জনতা ছুটে আসেন পরে খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিস কর্মীরা ততক্ষণভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়,তারা অত্যান্ত গরিব ও অসহায় তাদের ৬লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়, রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার সংবাদ পেয়ে মুহাম্মদ কামাল উদ্দিনকে পাঠান এবং আর্থিকভাবে সহায়তা প্রদান করার কথা বলেন, সেখানে উপস্থিত ছিলেন রাজানগর ইউপি মহিলা সদস্য সেলি দাশ।

No comments