Recent comments

ব্রেকিং নিউজ

রাউজান উরকিরচর ইউনিয়নে দেড়শ পরিবার কে খাদ্যসামগ্রী বিতরণ




লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রায় অর্ধশত মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এ রোগের প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ।দেশে ১০ দিনের জন্য বন্ধ রয়েছে যানবাহন,দোকানপাট ও অফিস-আদালত।দেশ কার্যত লকডাউন। এই অবস্থায় ব্যবসায়ী,মধ্যবিত্তের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন নিম্ন আয়ের মানুষ। এমতাবস্থায় সরকারের পাশাপাশি তাদের সহযোগিতায় এগিয়ে আসছেন সমাজের অনেক বিত্তবান লোক।
তেমনই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর উচ্চ বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য ও সুজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আলহাজ্ব ইলিয়াছ আলী। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে উরকিরচর ৪ ও ৫নং ওয়ার্ডের অসহায় দেড়শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।প্রতিটি পরিবারকে চাউল ১০কেজি, আলু ৫ কেজি, পেঁয়াজ ১কেজি, তেল ১কেজি, চনার ডাল ১কেজি, ওরস্যালাইন ৫টি, নাপা ট্যাবলেট ১পাতা করে প্রদান করেন।সেই সাথে উরকিরচর ইউনিয়ন পরিষদের ৪নংওয়ার্ডের ইউ পি সদস্য মোহাম্মদ কাউছার আলম মেম্বার নিজের উদ্যোগে লোকজনদের কে হ্যান্ডসেনিটাইজার দিয়ে হাত ধুয়ে দেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি উদ্বুদ্ধ করেন।ইউ পি সদস্য বলেন উরকিরচর ইউনিয়নের সকল বিত্তবান লোকদের কে দানবীর ইলিয়াছ আলীর মত অসহায় লোকদের মাঝে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেডক্রিসেন্ট সিটি ইউনিটের বোর্ড মেম্বার আনোয়ার আজম,উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগের মেম্বার মোহাম্মদ শরাফত আলী,ইউ পি সদস্য ফাতেমা খাতুন,উরকিরচর ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য সাজ্জাদ হোসেন,প্রমূখ।

No comments