Recent comments

ব্রেকিং নিউজ

রাউজানে স্বাধীনতা দিবস পালন ও ১৫ হাজার মাক্স বিতরন করেন ফজলে করিম চৌধুরী এম পি


লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ


চট্টগ্রামের রাউজান উপজেলায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বিশ্বের মহামারী করোনা ভাইরাসের কারনে মহান স্বাধীনতা দিবসের সব অনুষ্টান বন্ধ করে দিয়ে ২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস শুধুমাত্র জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করা হয় ।২৬ মার্চ বৃহস্পতিকবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাউজান উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত মাইকে বাজানোর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের মাঠি ও মানুষের নেতা এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ, রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ।
স্বাধীনতা দিবসে স্বাধীনতা মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্দ্বু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রর্দ্বা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।
স্বাধীনতা দিবসের অনুষ্টানে বক্তব্য প্রদানকালে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি করেনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে মহান রাব্বুল আলামিনের রহমত ও দোয়া কামনা করেন।
সেই সাথে রাউজানের বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে ঘরের মধ্যে অবস্থান করছেন। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রায় অর্ধশত মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এ রোগের প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ।দেশে ১০ দিনের জন্য বন্ধ রয়েছে যানবাহন, দোকানপাট ও অফিস-আদালত।দেশ কার্যত লকডাউন ।এই অবস্থায় ব্যবসায়ী, মধ্যবিত্তের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন নিম্ন আয়ের মানুষ।এমতাবস্থায় সরকারের পাশাপাশি তাদের সহযোগিতায় এগিয়ে আসছেন এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি, তিনি রাউজানের মানুষের জন্য ২০ হাজার পরিবারের খাদ্যসামগ্রী মজুদ করে রেখেছেন।
করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে জনগনকে রক্ষার জন্য ১৫ হাজার মাক্স বিতরন করা হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরদের মধ্যে মাক্স বিতরনকালে একথা বলেন।

No comments