Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ



তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:


বান্দরবানে পৌর সদরস্থ লাঙ্গী পাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এান বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১১ মার্চ) দুপুর ২ ঘটিকায় বান্দরবান ২৬ বীর জোন সদর হতে পশ্চিম দক্ষিন দিকে ১ কিলোমিটার দূরে, জি -আর  ২৭৯৫৬৬ ম্যাপসীট নং ৮৪ বি ৮ বান্দরবান পৌরসভা ৯ নং ওয়ার্ডের  লাঙ্গী পাড়ায়  আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি, বিএসপি, পিএসসি এর নির্দেশনায় লে: সাজ্জাদুর রহমান ২৬ বীর এর নেতৃত্বে আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে নগদ ৩০০০ টাকা,  চাল ৫ কেজি ,ডাল ২ কেজি, তৈল ২ কেজি, আটা ৩ কেজি বিতরণ করা হয়।

সূত্রে জানাযায়, মো: লোকমান হোসেন ( ৩৫) পিতাঃ মৃত আবুল কাশেম, মো: নওশা মিয়া (৭৫) পিতা: মৃত মো:আলী আহমেদ, মোঃ নওশা মিয়া (৬০)
পিতাঃ মৃত নবী হোসেন এদের কোন এক রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ  পাড়ার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 তবে ততক্ষণে প্রায় নগদ তিন লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এতে  আনুমানিক ১৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। উক্ত অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

No comments