Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে দেশীয় ৯০ লিটার চোলাই মদসহ ৩ জন গ্রেফতার



তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান পৌর এলাকার বড় ক্যাং এর মোড়ে অভিজান চালিয়ে ৯০ লিটার দেশীয় চোলাই মদ ও মাহিন্দ্র গাড়িসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী (১)সুই মা ঞো মার্মা (৪৮), স্বামী- মৃত ওবা থোয়াই মার্মা, পিতা- মৃত থোয়াই হ্লা অং মার্মা, (২)ক্রা প্রু মা মার্মা (৫৬), স্বামী- থোয়াইচি প্রু মার্মা,(৩) মং এ সিং মার্মা (৩২), পিতা- মৃত থোয়াই শৈ প্রু মার্মা, সর্বসাং- মতনজয় পাড়া, ৬ নং ওয়ার্ড,বান্দরবান রাজবিলা ইউপি।

 বুধবার (১১ মার্চ) সকাল ১০ ঘটিকার সময় বান্দরবান সদর পৌরসভার ০৪ নং ওয়ার্ডের বড় ক্যাং এর মোড় সংলগ্ন কলা পাড়াস্থ পাকা রাস্তার উপর পৌঁছালে বান্দরবান সদর হাসপাতালের দিক হতে আসা একটি মাহিন্দ্র গাড়িকে দাঁড়  করিয়ে তল্লাশী করে।

সূত্রে জানাযায়, বান্দরবান জেলার গোয়েন্দা শাখার একটি বিশেষ দল বান্দরবান সদর থানাধীন ও আশপাশ এলাকার মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বাঘমারা এলাকা হতে গাড়ী যোগে  বান্দরবান সদরে কয়েকজন লোক বিক্রির উদ্দেশ্যে দেশীয় তৈরি চোলাই মদ বহন করে নিয়ে আসছিল।

 উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের  নিমিত্তে পুলিশ সুপার জনাব জেরিন আখতার, বিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা  জনাব অপ্পেলা রাজু নাহা এর নেতৃত্বে এসআই (নিঃ) জীবন চৌধুরী জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল বান্দরবান সদরের পৌর এলাকার বড় ক্যাং এর মোড়ে অভিজান চালিয়ে ৯০ লিটার দেশীয় চোলাই মদ ও ১টি মাহিন্দ্র গাড়িসহ ৩ জন আসামীকে গ্রেফতার করে।আটককৃত ব্যক্তিগণের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিল ২৪(খ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

মাদকের করাল গ্রাস তরুন সমাজের মারাত্মকভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

মাদকের ভয়াবহতা  থেকে সমাজকে রক্ষা করার জন্য বান্দরবান জেলা গোয়েন্দা শাখা সর্বদা সচেষ্ট থেকে মাদক বিরোধী অভিযান  ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

No comments