Recent comments

ব্রেকিং নিউজ

রাউজানে করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় উপজেলা পর্যায়ে জরুরী প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত




লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজান উপজেলায় ১১ মার্চ রোজ বুধবার বিকালে উপজেলা প্রশাসন কার্যালয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরী প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ নুর আলম দীন।পরামর্শ ও নানান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, পিআইও নিয়াজ মোর্শেদ, রাউজান মুক্তিযোদ্ধা কমাণ্ডার আবু জাফর চৌধুরী, রাউজান পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগ সভাপতি প্যানেল মেয়র (২) জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক মধুসূদন নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, সাংবাদিক মীর আসলাম, ক্রীড়া সংগঠক সুমন দে, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন) সঞ্জীব কুমার সুশীল, রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আশরাফুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় করোনা ভাইরাসের প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে উপজেলার সকল জুমা মসজিদের খুতবায় নানান দিকনির্দেশনামূলক আলোচনা, বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারনা চালানো, মাইকিং ও লিফলেট বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও স্কুল, কলেজ মাদরাসার শিক্ষার্থীদের জন্য হ্যান্ড ওয়াশ, সেনিটারী ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় মধ্যপ্রাচ্য থেকে প্রবাসীরা দেশে আসলে তাকে ১৪ দিন বাড়ীতে খাকার জন্য অনুরোধ করেন। বাড়ীতে একা থাকাকালে প্রবাসীর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষন অনুভব করলে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ দিলে রাউজান উপজেলা স্বাস্থ্য কশপ্লেক্স থেকে চিকিৎসক প্রবাসীর বাড়ীতে এসে তার রক্ত সংগ্রহ করে পরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ আসন বিশিষ্ট আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে।

No comments