রাউজানে চাঁদের গাড়ি মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত
লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজান উপজেলায় হলদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাস্টারবাড়ী কবরস্থান সংলগ্ন সড়কে চাঁদের গাড়ি-মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছে।এতে আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪ ঘটিকায় এ দুর্ঘটনা হয়েছে বলে জানা যায়। ঘটনাস্থল থেকে দুইজনকে উদ্ধার করে জে কে মোমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত এমরানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত বাবর প্রকাশ বাবু ফটিকছড়ির আবদুল্লাহপুর ইউনয়নের মোঃ রফিক আহমদের পুত্র। নিহত বাবুর দুই ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট বলে জানা যায়। আহত অপর জন একই এলাকার মোঃ নোয়া মিঞার পুত্র মোঃ ইমরান। রাউজান থানা সেকেন্ড অফিসার আমজাদ হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments