রাউজানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
লোকমান আনছারী,রাউজান প্রতিনিধি:
নিট্টগ্রামের রাউজান উপজেলায় ১০ মার্চ রোজ মঙ্গলবার সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে বর্নাঢ্য র্যালি বের করা হয় ।
র্যালীটি রাউজান উপজেলা সদর প্রদক্ষিণ করে।র্যালী শেষে রাউজান উপজেলা পরিষদ মাঠে দুর্যোগ চলাকালে অগ্নিকান্ড সংগঠিত হলে আগুন নেভানো ও অগ্নিকান্ড সংগঠিত হলে জানমাল রক্ষায় করণীয় ব্যাপারে মহড়া করেন রাউজান উপজেলা দমকল বাহিনীর সদস্যরা।
পরে উপজেলা পরিষদ হলে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী হবিববুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরী,রাউজান উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ –ই জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রহমত উল্লাহ, রাউজান উপজেলা ফায়ার ষ্টেশন অফিসার আশরাফুল ইসলাম, রাউজান উপজেলা বন কর্মকর্তা আবদুর রশিদ,আরো উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা বৃন্দ

No comments