Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে ৩টি বসতঘর আগুনে পুড়ে ছাই




তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:


বান্দরবান পৌর সদরস্থ লাঙ্গী পাড়ায় ৩টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে।

আজ বুধবার (১১ মার্চ) বেলা ১২ ঘটিকায় বান্দরবান সদরের লাঙ্গী পাড়ায় মোঃ লোকমান হোসেন (৩৫), পিতাঃ মৃত আবুল কাসেম এবং মোঃ নওসা  মিয়া(৭৫) পিতাঃ মৃত আলী আহমেদ বসত বাড়িতে হঠাৎ আগুন লাগে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ  পাড়ার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে প্রায় নগদ তিন লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র সহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ১৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।


স্থানীয় সূত্রে জানাযায়, আগুন কিভাবে লেগেছে তারা কেউ বলতে পারে না তবে রান্নার চুলা থেকে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে এলাকাবাসী ধারনা করছে।

 তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।

বান্দরবান  সদর থানার এস আই,  মাজহারুল  হক আগুনের  ঘটনা সত্যতা নিশ্চিত করেন ।

No comments