Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ




তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি


 বান্দরবানের সদর উপজেলায় ৫ নং টংকাবতী ইউনিয়নে ৪ নং ওয়ার্ড চিম্বুক পাবলা হেডম্যান  পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ)  রাত ৯ ঘটিকায় বান্দরবানের সদর উপজেলার ৫ নং টংকাবতী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চিম্বুক পাবলা হেডম্যান পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি বিএসপি, পিএসসি এর নির্দেশনায় ত্রাণ বিতরণ করা হয়।


সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রব শেখ এর নেতৃত্বে নগদ ৩০০০ টাকা, ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তৈল, ৩ কেজি আটা বিতরণ করা হয়।

সূত্রে জানাযায়, আজ সকাল আনুমানিক ১০ঃ৩০ ঘটিকায়  বান্দরবান সদর উপজেলায় ৫ নং টংকাবতী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড টংককাবতী চিম্বুক পাবলা হেডম্যান পাড়ার থংপ্রে ম্রো (২৯ ) পিতাঃমৃত ইয়াংয়া ম্রো (৬০) রান্না ঘরের থেকে আগুনের সূত্রপাত ঘটে।

 আগুনে ক্ষতিগ্রস্ত থংপ্রে ম্রো  জানান সবাই আমরা জুম চাষে ছিলাম পরবর্তিতে পাড়ার লোকজনের  সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে এক লক্ষ বিশ হাজার টাকার (১,২০,০০০)  মূল্যের আসবাব পত্র সহ ও একটি  বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

No comments