Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে চিম্বুক ম্রো পাড়ায় ১টি বসতঘর আগুনে পুড়ে ছাই




তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:


বান্দরবানে চিম্বুক ম্রো পাড়ায় ১টি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ)  ১০ঃ৩০ ঘটিকায় সময় বান্দরবান চিম্বুক আর্মি ক্যাম্পের পাশে বান্দরবান সদর টংকাবতী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড চিম্বুক ম্রো পাড়ায় নামঃ থেংপ্রে ম্রো (৩৫) মাতাঃ সংলেং ম্রো (৬৫) নামক ব্যক্তির বাসায় হঠাৎ করে রান্না ঘরে চুলা থেকে আগুন লাগে। পাড়ার লোকজন আগুন  দেখতে পেয়ে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তাতে প্রায় এক লক্ষ টাকার মতো ঘর আসবাবপত্র সহ পুড়ে ছাই হয়ে যায়।


স্থানীয় সূত্র জানাযায়, আগুন কিভাবে লাগছে তারা কেউ বলতে পারে না বাসায় কেউ না থাকায় সবাই জুম চাষ করতে  যাওয়ার কারণে কোনো আসবাবপত্র বাহির করতে পারে নাই।

উক্ত ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা যায়।

No comments