রাউজান উরকিরচরে এ বি এম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রায় অর্ধশত মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এ রোগের প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ ।
দেশে ১০ দিনের জন্য বন্ধ রয়েছে যানবাহন, দোকানপাট ও অফিস-আদালত। দেশ কার্যত লকডাউন। এই অবস্থায় ব্যবসায়ী, মধ্যবিত্তের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন নিম্ন আয়ের মানুষ।
এমতাবস্থায় সরকারের পাশাপাশি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এম পি।চট্টগ্রামের রাউজান উপজেলার ২৯ শে মার্চ রোজ রবিবার বিকালে উরকিরচর ইউনিয়নে অসহায় অনেক পরিবারের কে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
প্রতিটি পরিবারকে চাউল, আলু,পেঁয়াজ, তেল,মোশর ডাল, লবণ সাবান, প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল,উরকিরচর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ তবারক হোসেন,প্রমূখ ।

No comments