বান্দরবানে ৩০০ পরিবারকে বান্দরবান মোটরসের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ঘরবন্দি থাকা নিম্ন আয়ের মানুষের মাঝে বান্দরবান মোটরস এর বক্তিগত উদ্যেগে বিনামূল্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২৯ মার্চ) দুপুর ১ ঘটিকা বান্দরবান সদরস্থ হোটেল হিল ভিউ এর সামনে বান্দরবান মোটরস এর প্রোপ্রাইটর অমল দাশ এর ব্যাক্তিগত উদ্যেগে ০৮ কেজি চাল, আলু ০১ কেজি, তৈল ৫০০ গ্রাম, ডাল ৫০০ গ্রাম করে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
এসময় করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরে থাকুন, সুস্থ থাকুন, জন সমাবেশ এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য সম্মত পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
সুসৃঙ্খল পরিবেশে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এ ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পূর্ণ করা হয়।


No comments