Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে ২৬০০শ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক



তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি: 

বান্দরবানে ২৬০০শ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। 
 বুধবার (১৮মার্চ) সকা‌লে প্রেস ব্রি‌ফিং এ বান্দরবান সদর থানার পু‌লিশ তথ্য জানান। 
আটককৃত দুই নারী মাদক কারবারি হলেন লাছিং ম্যা চাকমা (২৭) পিতাঃ অংমেরাছা চাকমা ও উক্যাংচিং তঞ্চগ্যা (২৮) স্বামীঃ অং কেউচ চিং চাকমা উভয়ই মোছার খোলা, ৬নংওয়ার্ড, পালংখালি, উখিয়া, কক্সবাজারের বাসিন্দা। 
 পুলিশ সুত্রে জানাযায়, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের নির্দেশে এস, আই, জাহেদুল ইকবালের নেতৃত্বে এ,এস, আই, সুদীপ বড়ুয়া সঙ্গীয়সহ বান্দরবান সদরস্থ বাসষ্টেশন এলাকার এম এ মজিদ এন্ড ফিলিং ষ্টেশনের পার্শে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা হয়। 
পরে নারী পুলিশ সদস্যের মাধ্যমে শালীনতা বজায় রেখে জনসম্মুখে তালাশি করলে লাছিং ম্যা চাকমা (২৭) পরিধানরত পাজামার মধ্যে অভিনব কায়দায় সিলাই করা ১৩টি বায়ু রোধক পেকেটে আনুমানিক আট লক্ষ টাকা (৮,০০,০০০) মুল্যের দুই হাজার ছয়শত পিস ইয়াবা পাওয়া যায়। অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান সদর সার্কেল মোঃ রেজা সরোয়ার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত ইয়াবাসহ দুই নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দ্বায়ের করা হয়েছে। মাদক মুক্ত সমাজ গড়তে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

No comments