রাউজানে একশ’টি ম্যুরাল উদ্বোধনের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন
লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলায় বঙ্গবন্ধুর একশ’টি ম্যুরাল উদ্বোধনের মাধ্যমে জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে।
জম্মশতবার্ষিকি পালনে উপজেলার মসজিদ-এতিমখানায় খতমে কোরআন,দোয়া মাহফিল,খাবার বিতরণ বঙ্গবন্ধর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করেছেন।
১৭ মার্চ রোজ মঙ্গলবার সকালে রাউজান উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের সাংসদ জন নেতা এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দীন,ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত কেপায়েত উল্লাহ,আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী ইকবাল,রাউজান পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ আবদুল জব্বার সোহেলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দরা।
এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সৌজন্যে রাঙ্গামাটি সড়কে যাত্রীদের জন্য ফ্রি বাস সার্ভিস দেয়া হয়।

No comments