Recent comments

ব্রেকিং নিউজ

রাউজানে মুক্তিযোদ্ধার নির্মম হত্যাকারীর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


 লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে ০৯ ফেব্রুয়ারি রোজ রবিবার সন্ত্রাসীদের হাতে বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আজম চৌধুরীকে নির্মম ভাবে হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু দুলাল কান্তি বড়ুয়া,সাধারন সম্পাদক শফিউল আলম,বীর মুক্তিযোদ্ধা চিত্ররন্জন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা এস এম হারুনুর রশিদ, রাউজান উপজেলা সেচ্ছা‌সেবকলী‌গের আহবায়ক জাহাংগীর আলম সুমন, ইউনিয়ন আঃলীগের প্রচার সম্পাদক উৎপল মহাজন, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ মফিজুর রহমান, উরকিরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ নুরুল আজিম জুয়েল, সাধারণ সম্পাদক এমরান হোসেন মনির,ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি অপু বডুয়া,সাবেক যুগ্ম সম্পাদক রবিউল হোসেন আরিফ,ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন,দক্ষিণ রাউজান ছাত্রলীগের অর্থ সম্পাদক শাওন, দক্ষিণ রাউজান ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ রায়হান, ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য আলী হায়দার শাহ, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ, আওয়ামীলীগ নেতা শরাফত আলী,আরো উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেত্রীবৃন্দ।
উক্ত সমাবেশে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে জানান সঠিক তথ্য সংগ্রহ করে প্রশাসনের কাছে জোর দাবী জানিয়ে মুক্তিযোদ্ধা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

No comments