বান্দরবানে দেশীয় ৩৭ লিটার চোলাই মদসহ ১ জন আটক
তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে ৩৭ লিটার দেশীয় চোলাই মদসহ চট্টগ্রামের মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃ্ত ব্যাক্তির নাম মোঃ সুজন (২৪), পিতা মৃত আব্দুল সালামসে ২নং ওয়ার্ড় শিকলবাহা কর্ণফুলী থানাধীন চট্টগ্রামের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানাযায়, রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বান্দরবান জেলাধীন রেইচা চেক পোষ্টে মা-আয়শা এক্সপ্রেস চট্টমেট্রো ব ১১-০১৭৫ যাত্রীবাহী বাসে অভিযান চালালে ৩৭ লিটার দেশীয় চোলাই মদসহ মোঃ সুজনকে আটক করা হয়।
সুজনের স্বীকার উক্তিতে আরো জানাযায় সে বান্দরবান সদরস্থ ক্যাংয়ের মোড় হতে ক্রয় করে ব্যাবসায়ীক উদ্দেশ্যে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন ৩৭ লিটার দেশীয় চোলাই মদসহ মোঃ সুজনকে আটক করা হয়েছে। আইনানুক ব্যাবস্থা গ্রহন শেষে আদালতে সোপর্দ করা হবে।

No comments