বান্দরবানে কাঠ কাটার ১ শ্রমিককে অপহরণ
তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান সদরের সুয়ালক এলাকায় কাঠ কাটার ১ শ্রমিককে অপহরণ করেছে শসস্ত্র সন্ত্রাসীরা। অপহৃত ব্যাক্তির নাম মোঃ সৈয়দ আলম (২৮) পিতা- রফিকুল ইসলাম,সে সিকদার পাড়া (১নং ওয়ার্ড) সুয়ালক, বান্দরবানের বাসিন্দা।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা সদরাধীন সুয়ালক ইউনিয়নের সুলতান পুর বিশারী খোলা হতে ২ কিলোমিটার দক্ষিনে অপহরনের এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায় বান্দরবান জেলা সদরাধীন সুয়ালক ইউনিয়নের ৩১৪ নং মৌজার সুলতান পুর বিশারী খোলা হতে ২ কিলোমিটার দক্ষিনে লেবার সর্দার সাগর আলমের নেতৃত্বে ১০ জন লেবার পাহাড়ে লাকড়ী কাটতে গেলে দিনমজুর মোঃ সৈয়দ আলম (২৮) পিতা- রফিকুল ইসলাম, গ্রাম-সিকদার পাড়া (১নং ওয়ার্ড) সুয়ালক, বান্দরবান কে অজ্ঞাত পাহাড়ি ১০ সদস্য বিশিষ্ট একদল সশস্ত্র সন্ত্রাসীরা ডেকে নিয়ে যায়।
সশস্ত্র সন্ত্রাসীর ভয়ে উপস্থিত সঙ্গীয় বাকি ৯ জন ঐ স্থান হতে পালিয়ে আসে। এর পর থেকে মোঃ সৈয়দ আলমের কোন প্রকার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। বান্দরবান জেলা সদরাধীন সুয়ালক ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ছবুর সত্যতা নিশ্চিত করে জানান লেবার সর্দার সাগর আলম, সিকদার পাড়াকে চাঁদা দেওয়ার জন্য দেখা করতে বলেছিল সন্ত্রাসীরা, কিন্তু লেবার সর্দার দেখা না করলে সন্ত্রাসী দলটি লেবার দের ডাকে। তখন সন্ত্রাসীদের কাছে অস্ত্র দেখে ভয়ে ৯ জন লেবার পালিয়ে আসতে সক্ষম হলেও একজনকে তারা অপহরণ করে নিয়ে যায়।
বর্তমানে সেনাবাহিনীর কতৃক সৈয়দ আলমকে উদ্ধারের জন্য তল্লাসি আভিযান চলছে। তবে থানায় এ নিয়ে কোন প্রকার অভিযোগ করা হয়নি। বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান অপহরণের বিষয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

No comments