বান্দরবানে রুমা উপজেলায় ফের যৌথ বাহিনীর অভিযানে ১০ একর পপি (আফিম) ক্ষেত ধ্বংস
তপন চক্রবর্তী
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলায় ফের যৌথ বাহিনীর অভিযানে ১০ একর পপি (আফিম) ক্ষেত ধ্বংস করা হয়েছে।
সূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকে রুমা জোন (২৭ ইবি) এর ক্যাপ্টেন মো. আশিকুর রহমান এর নেতৃত্বে একটি স্পেশাল যৌথ বাহিনীর টহল দল অভিযান পরিচালনা করে বগালেক সেনাবাহিনীর ক্যাম্প থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পূর্বে শৈকত পাড়া ও খুলিয়ান খুমি পাড়ার আশে পাশের এলাকায় সকাল হতে রাত পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ১০ একর পাহাড়ি এলাকা জুড়ে ১২ টি স্থানে চাষকৃত পপি (আফিম) ক্ষেত সনাক্ত করে পপি গাছ ধ্বংস করে পুড়ে ফেলা হয়।
এছাড়া পপি ক্ষেত সংলগ্ন একটি জুম ঘরে বিপুল পরিমানে আফিমের বীজ উদ্ধার করে ধ্বংস করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আফিম চাষিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ গোলাম আকবর, পিএস সি, জোন কমান্ডার রুমা জোন জানান যে সেনাবাহিনী ও পুলিশের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Type a message...

No comments