বান্দরবানে দিন মজুর ৫ রোহিঙ্গা শ্রমিক আটক
তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:
আজ ০৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকাল ৫.০০ ঘটিকার সময় বান্দরবানে দিন মজুর শ্রমিক হিসেবে কাজ করায় ৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
আটক কৃত রোহিঙ্গারা হলেন কামাল হোসেন (১৭) পিতা:ইয়াকুব আলী,জুনায়েদ আলম (১৫) পিতা:সুনসু আলম,আবু বক্কর সিদ্দিক (২৫) পিতা: ইলিয়াস আলী,কালাম মিয়া (১৬) পিতা: জাবেদ আলী,আইয়াছ আহমেদ (১৭)পিতা: শহিদ আহমেদ তারা উভয়ই কুতুপালং ও বালুখালী কক্সবাজার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দা।
সুত্রে জানাযায়, আন্তা পাড়া বাজার এলাকায়, দিন মজুরী কাজ করা অবস্থায় কয়েক জনকে স্থানীয়দের সন্দেহ হলে তারা আন্তা পাড়া সেনাবাহিনী ক্যাম্পে অবহিত করে।
পরে তাদের পরিচয় যাচাই করলে তারা রোহিঙ্গা ( মায়ানমার নাগরিক) হিসেবে সনাক্ত হওয়ায় তাদেরকে আটক করা হয়।
সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত তাদেরকে রোয়াংছড়ি থানায় হস্তান্তরের কাযর্ক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রোয়াংছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এনামুল হক ভুইয়া জানান রোহিঙ্গা আটকের সংবাদ শুনেছি। তবে এখনো পর্যন্ত আমাদের নিকট হস্তান্তর করেনি।

No comments