বান্দরবানে আবারো যৌথ বাহিনীর অভিযানে পপি ক্ষেত ধ্বংস
তপন চক্রবর্তী,
বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার তাড়াছা ইউনিয়নের কদম প্রো পাড়াতে আট টি পপি ক্ষেত (প্রায় এক একর পরিমান জমি) ধ্বংস করেছে সেনাবাহিনী ।
০৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল এগার ঘটিকা হতে বেতছড়া থেকে উত্তর পশ্চিম দিকে ৫ কিলোমিটার দূরত্বে দুইটি গ্রামের মাঝে দূর্গম এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
একটি বিশেষ সেনা টহল দল এবং পুলিশ টহল দল মিলে পপি ক্ষেত ধ্বংস অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয় নাই। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পপি চাষকারীরা পালিয়ে যান।
এ বিষয়ে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ বলেন মাদক সমাজ বিধ্বংসী জীবনাশক ভয়ংকর এক নেশা। এ কারনে মাদক উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের সন্ধান পেলেই আমরা তা প্রতিহত করব।
এছাড়াও তিনি স্থানীয় জনসাধারণদেরকেও মাদকের ভয়াবহতা বিবেচনা পূর্বক মাদক উৎপাদনকারীর তথ্য প্রদান করতে আহবান করেন।

No comments