Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে ৯টি মামলার জব্দকৃত ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ধ্বংস


তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে ৯টি মামলার জব্দকৃত( ২,৫০,০০০) দুই লক্ষ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ধ্বংস করেছে পুলিশ। রবিবার (১৫ নবেম্বর ) দুপুরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমানের উপস্থিতিতে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। ৯টি মামলার ধ্বংসকৃত মাদকদ্রব্যের আলামতসহ দুই লক্ষ পঞ্চাশ হাজার ( ২,৫০,০০০) পিস ইয়াবা যার আনুমানিক মুল্য ৮ কোটি ( ৮,০০০০০০০) টাকা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ও ভারপ্রাপ্ত মালখানা ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান , কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, ইনচার্জ মালখানা এসআই মোঃ গিয়াস উদ্দিন ভুঁইয়া, মালখানা মুনসী মোঃ কামাল উদ্দিন ।

No comments