Home
/
বান্দরবান
/
বান্দরবানে অনলাইন ভিত্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ
বান্দরবানে অনলাইন ভিত্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ
তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে অনুষ্ঠিত হলো ১১ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগীত ও নৃত্য বিষয়ে আয়োজিত অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলানায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার । পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে মন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিউট এর জাদুঘরে ঘুড়ে দেখেন। পরে মুজিব বর্ষ উপলক্ষে উদ্বোধন করেন বঙ্গবন্ধু কর্ণার । পরে যোগ দেন সাংস্কৃতি অনুষ্ঠান সম্প্রীতির বান্দরবানে সুরের ঐকাতান অনুষ্ঠানে। এ সময় ত্রিপুরা, বম, চাকমা, মারমা সহ ১১ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুরা তাদের ঐতিহ্যগত পোষাক পরিধান করে গান ও নৃত্য পরিবেশন করেন ।
Tapan Chakrabortysent4 minutes ago
বান্দরবানে অনলাইন ভিত্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ
Reviewed by www.nca24bd.blogspot.com
on
October 29, 2020
Rating: 5
Reviewed by www.nca24bd.blogspot.com
on
October 29, 2020
Rating: 5

No comments