শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার পেলেন তরুণ তুর্কি নেতা আবদুল্লাহ আল মামুন নিশাত
নিজস্ব প্রতিবেদক :
শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার পেলেন " শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ " চট্টগ্রাম মহানগরের সভাপতি , বিশিষ্ট সমাজসেবক ও তরুণ তুর্কি নেতা আবদুল্লাহ আল মামুন নিশাত ।
গত ১৮ই অক্টোবর, শহীদ শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত
এস এস সি'তে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা, শহীদ শেখ রাসেলের বড় বোন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দ শেখ হাসিনা (এম.পি) এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা (এম.পি) এর পক্ষ থেকে পুরস্কার বিতরণ করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক(এমপি)।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রকিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব জনাব মাহমুদ সামাদ চৌধুরী(এম.পি) ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সচিব কে এম শহিদুল্ল্যাহ ।
উক্ত অনুষ্ঠানে সাংগঠনিক দক্ষতা ও কার্যক্রমের উপর ভিত্তি করে
" শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ " চট্টগ্রাম মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নিশাতকে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য , " শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ " চট্টগ্রাম মহানগরের সভাপতি আবদুল্লাহ আল-মামুন নিশাত করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ব্যাপক মানবিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে ব্যাপকভাবে সমাদৃত হন । সে সময় তিনি চট্টগ্রামের ৪১ টি ওয়ার্ডে বিনামূল্যে সাধারণ জনগণের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, পিপি, হ্যান্ড গ্লাভস, মাস্ক, এতিম ও দুস্থদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন ।

No comments