ব্যারিস্টার রফিকের মৃত্যুতে সাবেক সাংসদ গিয়াস কাদের'র শোক প্রকাশ
ডেস্ক রিপোর্ট:
দেশ বরন্য প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজান-রাঙ্গুনীয়ার সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ।
এক শোকবার্তায় সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন " সংবিধান বিশেষজ্ঞ, জাতির অভিভাবক খ্যাত প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে । জাতির ক্রান্তিলগ্নে ব্যারিস্টার রফিক-উল হকের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ এবং প্রশংসনীয় । বিশেষ করে কুখ্যাত ১/১১ এর সময় একটি বিশেষ মহল যখন দেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় জাতীর আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়ে সাহসী ও প্রশংসনীয় ভূমিকা পালন করেন খ্যাতিমান এই আইনজীবী ।
সর্বশক্তিমান মহান আল্লাহতালা ব্যারিস্টার রফিকুল হক কে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন ।

No comments