অক্সিজেনে সৌদিয়া শপিং সেন্টারের যাত্রা শুরু
মুহাম্মদ শহীদুল ইসলাম :
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেনে সম্প্রতি যাত্রা শুরু করল অত্যাধুনিক শপিং মল "সৌদিয়া শপিং সেন্টার"। স্থানীয় ব্যবসায়ী ও মান্যগণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ যাত্রা করা হয় উক্ত প্রতিষ্ঠানের।
নগরীর অক্সিজেন কাঁচা বাজারের পূর্বে অন্যতম কম্পিউটার ট্রেনিং সেন্টার "এন. কে. কম্পিউটার"-এর পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানের অন্যতম স্বত্ত্বাধিকারী ফটিকছড়ির উপজেলার আলহাজ্ব মোঃ নুরুল হুদা । দীর্ঘদিন সুদূর সৌদি আরবে সফলভাবে ব্যবসাজীবনের ইতি টেনে দেশেই প্রতিষ্ঠা করলেন উন্নতমানের এই শপিং সেন্টার।
এখানে রয়েছে বাচ্চাদের খেলনা, কসমেটিকস, ক্রোকারিজ, ষ্টেশনারী, রান্না ও গিফট আইটেমসহ নানাবিধ নিত্য ব্যবহার উপযোগী সামগ্রী।
সম্মানিত কাস্টমারদের উন্নত সার্ভিস প্রদান এবং সুষ্ঠু ও সুন্দর পরিচালনায় সবার দোয়া কামনা করেছেন প্রতিষ্ঠান মালিক।


No comments