Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে ০৮ টি মামলার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস





তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:



বান্দরবানে ০৮ টি বিভিন্ন   মামলার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে পুলিশ। 


বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) দুপুর ০১ ঘটিকায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের উপস্থিতিতে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।


আট টি বিভিন্ন মামলার ধ্বংসকৃত মাদকদ্রব্যের আলামতসহ আট হাজার পাঁচশ ( ৮,৫০০) পিচ ইয়াবা ও বিদেশী মদের বোতল ৮ পিচ, দেশী ও চোলাই মদ ১০ লিটার, বিদেশী বিয়ার ৯০ পিচ যার আনুমানিক মুল্য চৌত্রিশ লক্ষ টাকা  ( ৩৪,০০০০০) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


উক্ত মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ও ভারপ্রাপ্ত মালখানা ম্যাজিস্ট্রেট বান্দরবান পার্বত্য জেলা, জনাব মুজাহিদুর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, ইনচার্জ মালখানা এসআই মোঃ গিয়াস উদ্দিন ভুঁইয়া, মালখানা মুনসী মোঃ কামাল উদ্দিন ।

No comments