Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবান সরকারি কলেজে পাঁচতলা বিশিষ্ট ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন



তপন চক্রবর্তী,বান্দরবান জেলা, প্রতিনিধি:

বান্দরবান সরকারি কলেজে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ১৩২ শয্যা বিশিষ্ট পাঁচতলা ছাত্রীনিবাসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার  (১৮ সেপ্টেম্বর) সকাল    ৯ ঘটিকায়  বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বান্দরবান পাঁচতলা বিশিষ্ট এ ছাত্রীনিবাসের নির্মাণ কাজ বাস্তবায়ন করেন ।

মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, সুশিক্ষায় সুশিক্ষিত হতে হবে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে।  

তিনি আরো বলেন, শহরে যেসব সুযোগ সুবিধা আছে সেসব এখানে কম। তারপরও আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। 

এর আগে বান্দরবান সরকারি কলেজের নিজস্ব তহবিল থেকে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ৪৩ লক্ষ টাকা ব্যয়ে নতুন একটি কলেজ বাসের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

এসময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ মো.মকছুদুল আমিন সহ বান্দরবান সরকারি কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী ফিতা কেটে ছাত্র ছাত্রীদের জন্য কলেজ বাস উদ্বোধন করেন।

No comments