Recent comments

ব্রেকিং নিউজ

পটিয়ার পুর্ব বাথুয়া তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত-৮





দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধিঃ-

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে পুর্ব বাথুয়া বাঁশির বাপের বাড়িতে গত ২ আগষ্ট রবিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে তুচ্ছ ঘটনার ও পুর্বশক্রতার জের ধরে প্রতিপক্ষের সন্রাসী হামলায় শিশু বৃদ্ধ সহ ৮ জন আহত হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হচ্ছেন, মোঃ হানিফ( ৬৫) মোঃ মহিউদ্দিন (২৮) আবদুল্লাহ আল মামুন( ২৭) শিশু মোঃ আকাশ (১৬) শরাফত আলী( ৬০) মিজান উদ্দিন( ১৯) সাদিয়া সুলতানা (১৮) মোঃ পারভেজ( ৩৩) আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য প্রেরণ করে।

এতে গুরুত্বর আহৃত মোঃ শরাফত আলী মোঃ পারভেজ এর অবস্থা আশংকাজনক হওয়ায় পটিয়া হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য রেপার করে।

এঘটনায় মৃত এয়াকুব মিয়ার ছেলে মোঃ হানিফ বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এতে বিবাদী করা হয় মোঃ রফিক, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবু তাহের মিয়া,মোঃ ফরমান, মোঃ মান্নান, মোঃ মহিউদ্দিন প্রকাশ খোকন, মোঃ অমিত হাসান সহ অজ্ঞাতনামা ৫/৬ জন সন্রাসী।

অভিযোগ সুএে জানাযায়, পুর্ব শক্রতা ও তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আহত করে ৮ জনকে।এছাড়াও অভিযোগে উল্লেখ করেন সাদিয়া সুলতানার পরনের কাপড় টানাহেজডা করে ছিড়ে ফেলে সাদিয়া সুলতানাকে শ্লীলতাহানি করে এবং স্বর্ণে চেইন ছিনতাই করে নিয়ে যায়।

তবে শরাফত আলীর চোখের অবস্থা খুবই গুরুত্বর জখম হয়েছে। তবে এলাকার লোকজন বলছে উভয় পক্ষের ১০/১২ জন আহত হয়েছে। বিষয়টি এলাকার সচেতন মহল স্থানীয় চেয়ারম্যান মেম্বার মাধ্যেমে সমাধান হলেও উভয় পক্ষের জন্য মঙ্গল হবে বলে সচেতন মহলের দাবি। যেহেতু বিষয়টি একই বাড়ির সামাজিক ভাবে সমাধান হলেও ভালো হবে বলে অভিমত প্রকাশ করেছেন এলাকাবাসী।

No comments