উন্নয়নে ভাসছে দেশ রাস্তায় কেন ধানের বীজ!
বরগুনা প্রতিনিধি, বরিশাল: নাজগীর আহম্মদ।
হাস্যকর ও দুঃখজনক হলেও বিষয়টি সত্যি যে বরগুনার একটি প্রধান সড়কে দেখা মিলেছে ধানের বীজের।
ঘটনাটির দেখা মিলেছে ,৫ই আগস্ট বুধবার বিকেলে আমতলী-বরগুনা সড়কের বি.আর.টি.সি বাস স্ট্যান্ড এলাকায় ।
বরগুনা জেলাবাসীর চরম ও নিদারুণ বাস্তবতা এইযে, সারাবছর ধরে কাঁচা, আধা পাকা, পাকা রাস্তা ও বিভিন্ন সড়কের কাজ চলতে থাকলেও বর্ষা মৌসুমের সড়ক, মহাসড়ক গুলোর এই করুন অবস্থাই হয়।
যদিও দায়িত্বশীল কতৃপক্ষ দায়সারা বক্তব্য দিয়ে বলছেন " আমরা সবসময় যথাসাধ্য চেষ্টা করছি। " এমন পরিস্থিতিতে বরগুনার সর্বস্তরের জনগণ, টেকসই উন্নয়ন নিশ্চিত এর জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার জন্য বার বার বলে আসছে।

No comments