Recent comments

ব্রেকিং নিউজ

পটিয়ায় কোরবানি বর্জ্য অপসারণের বিরোধে ৮ জনকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ




নিজস্ব সংবাদ দাতাঃ-

চট্টগ্রামের পটিয়া উপজেলা আশিয়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড পুর্ব বাথুয়া হাজী জলিল বক্সুর বাড়িতে  কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা  নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা মহিলা সহ ৮ জনকে কুপিয়ে জখম করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে ২ আগষ্ট রবিবার রাত সাড়ে ১০ টায়।  আহতরা হচ্ছেন, মোঃ দেলোয়ার হোসেন, মহিউদ্দিন খোকন, আবু তাহের, মোঃ মান্নান, বেগমা খাতুন, মোঃ ইদ্রিস, অমিত হাসান, মোঃ জয়নাল। আহতদের স্থানীয়রা উদ্ধার প্রথমে পটিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে।

এর মধ্যে গুরুত্বর আহত মহিউদ্দিন খোকন, বেগমা খাতুন, অমিত হাসান, মোঃ ইদ্রিসকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

এঘটনায় হাজী সৈয়দ মিয়ার পুএ মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে একই এলাকার     আনোয়ার পারভেজ, আনোয়ার জাহেদ, মনজুর মোর্শেদ, মোঃ সোহান,মোঃ ঝিন্টু, মোঃ পিন্টু, মোঃ সাইফু, মহিউদ্দিন, মিজান, মোঃ আশেক, মোঃ আসিফ এর বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুএে জানাযায়, কোরবানি পশুর বর্জ্য অপসারণ ও পুর্বশক্রতার জের ধরে বিবাদীগণ    চাইনিজ কুড়াল, কিরিচ, হকিস্টিক সহ দেশীয় অস্ত্রসস্র দিয়ে দেলোয়ার হোসেন গং কে এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর তান্ডব চালিয়ে এক লক্ষ টাকার ক্ষতি ও দুই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে থানার দায়েরকৃত অভিযোগ সুএে প্রকাশ।

বর্তমানে আহত পরিবার গুলো চরম নিরাপক্তাহীনতার মধ্যে রয়েছে। তারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

পটিয়া থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন এবং অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্তা নেওয়া হবে বলে জানান।

No comments