Recent comments

ব্রেকিং নিউজ

পটিয়ার কোলাগাঁও লাখেরার অস্ত্রধারী সন্ত্রাসী রমজান আলীকে আটক করেছে র‍্যাব-৭




নিজস্ব সংবাদদাতাঃ-

চট্টগ্রামের কর্ণফুলি এলাকায় অভিযানে সহযোগীসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব কমল চক্রবর্তী-  চট্টগ্রাম জেলার   কর্ণফুলি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী বহু অপকর্মে হোতা   মোঃ রমজান আলী’কে বিদেশি অস্ত্র-গুলি ও অপর এক সহযোগীসহ আটক করেছে র্যাব-৭।

মঙ্গলবার ৪ আগস্ট রাত ৯টা ১৫  মিনিটের সময়  কর্ণফুলি থানাধীন চরলক্ষ্যা এলাকায় অভিযান চালিয়ে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মাহমুদুল হাসান মামুন।

আটককৃত আসামীরা হলেন, মোঃ রমজান আলী (৪২) সে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন কোলাগাও ইউনিয়ন    লাখেরা দীঘিরপাড় এলাকার মৃত তুফান আলীর ছেলে এবং মোঃ আব্দুল মান্নান ওরফে মান্না (৩৪), পটিয়া থানাধীন কোলাগাঁও গ্রামের মৃত জেবল আহাম্মদের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক হাটহাজারী(সিপিসি-২) ক্যাম্প কমান্ডার মেজর মুশফিকুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে,  কর্ণফুলি থানাধীন চরলক্ষ্যা এলাকায় হযরত শাহ সুলতানুল আউলিয়া (রঃ) মাজার শরীফ গেইটের পাশে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি টহল দল অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। পরে আটককৃত আসামীদের দেহ তল্লাশী করে মোঃ রমজান আলীর কোমরে গুজানো অবস্থায় ১ টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে আবস্থান করছিল এবং তারা দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবহার করে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। আসামীদের কর্ণফুলি থানায় হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, মোঃ রমজান আলীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার পটিয়া থানায় হত্যাসহ তিনটি মামলা রয়েছে।

এছাড়াও রমজান আলী নিজের স্ত্রী, এক সেনা সাবেক কর্মকর্তা একজন যুবলীগ কর্মীকে কোরবানি দিন রাতে গুলি করে হত্যার চেষ্টা এবং এলাকার নিরীহ মানুষের জায়গা দখল এবং ঐ এলাকায় বিভিন্ন মিল কলকারখানা থেকে মাসিক চাঁদা আদায় করে আসছিল। এমনকি তার ভয়ে এলাকার সরকারি দলের নেতা কর্মী মুখ খুলার সাহস পায়নি।

তার অত্যাচার নির্যাতন এমন ভাবে হচ্ছে মনে হচ্ছিল দেশটা রমজান আলীর তার ইশারায় সব কিছু হয়। তার খুটির জোর কোথায় এলাকার লোকজন জানতে চাই। কোলাগাও ইউনিয়ন সর্বশ্রেণীর মানুষ রমজান আলী ফাঁসি দাবি করছে।

No comments