মুজিববর্ষ উপলক্ষে রাউজানে ফজলে করিম চৌধুরীর নির্দেশে নেতা কর্মীদের মাঝে গাছের চারা বিতরন অনুষ্ঠিত
লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে,সাংসদ পুত্র তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর আহ্বানে অসংখ্য নেতা কর্মীদের মাঝে ফলজ গাছের চারা বিতরন করেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
১৯ জুলাই রবিবার রাউজান উপজেলা চত্বরে শত নেতা কর্মীদের মাঝে ফলজ গাছের চারা বিতরন করা হয়।অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাউজান পৌরসভা যুবলীগের সভাপতি হাসান মোঃ রাসেল, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, আওয়ামী লীগ নেতা আবু সৈয়দ আলমগীর, বাবর উদ্দিন, আবদুল আউয়াল সুজন, সুজন চক্রবর্তী, যুবলীগ নেতা ইকবাল হোসেন, তনভীর হাসান চৌধুরী, আবু সালেক, সাবের উদ্দিন, আসাদ, মনসুর আলম, সরোয়ার হোসেন আজাদ, এনামুল হক, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন, আরমান সিকদার সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

No comments