পটিয়ায় এক বৃদ্ধকে মারধর করে মুখের চোয়ালের দাঁত ফেলে দিয়েছে প্রতিপক্ষরা
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের পটিয়ায় মোহাম্মদ আবদুল আলম ফকির নামে এক ব্যাবসায়িকে মারধর করে মুখে চোয়ালের নিছের একটি দাঁত ফেলে দিয়েছে প্রতি পক্ষরা। ঘটনাটি ঘটেছে ২৪ জুলাই শুক্রবার দুপুর ১২ টায় উপজেলার কচুয়াই ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড উদয়ন ক্লাব সামনে।
এঘটনায় আবদুল আলম ফকির বাদী হয়ে রাজু সরকার, দীপক, ভট্টাচার্যসহ তিন জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে।
অভিযোগ সুএে জানাযায়, আবদুল আলম ফকির বাডি এলাকায় তার ব্যাবসা প্রতিষ্টান হক ভান্ডারী ইন্জিনিয়ারিং ওয়াকসর্প থেকে মোটর বাহক চালিয়ে জুমার নামাজ পড়ার জন্য পটিয়া পৌসদরে হয়রত শাহ্চান্দ আউলিয়ার মাজারে উদ্দেশ্য বের হয়। প্রতিমধ্যে তার পথরোধ করে রাজু সরকার অপর বিবাদীগণ এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এতে প্রতিপক্ষদের ঘুষিতে আবদুল আলম ফকিরের মুখের নিছের চোয়ালের একটি দাঁত পড়ে যায়। বিবাদীগণ মারধর করে তার পাঞ্জাবি ছিড়ে ফেলে এবং তার পকেট থেকে ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে থানার দায়েরকৃত অভিযোগ সুএে প্রকাশ। আবদুল আলম ফকির জানান, ২৩ জুলাই বৃহস্পতিবার স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আনোয়ার হোসেন তার ফেসবুক থেকে এলাকার রাস্তার বেহালদশা ছবি সহ ষ্টাডার্স দেয়।
এতে আবদুল আলম ফকির কমেন্ট করেন টিকাদার রাজু সরকার দুর্নীতির কারণে রাস্তা বেহাল অবস্থা বিষয়টি তদন্ত করে দুদক আইনগত ব্যবস্থা নেওয়া দাবি জানান। এতে রাজু সরকার ক্ষুদ্ব হয়ে ২৪ জুলাই শুক্রবার হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে বলে তিনি অভিযোগ করেন। আবদুল আলম ফকির বিষটি জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেন।

No comments