Recent comments

ব্রেকিং নিউজ

রাউজানে উত্তর উরকিরচর দৃষ্টিনন্দন জামে মসজিদের শুভ উদ্বোধন সম্পন্ন




লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে ৩১জুলাই শুক্রবার রাউজানের উত্তর উরকিরচরে মনোরম পরিবেশে অবস্থিত দৃষ্টিনন্দন  “উরকিরচর জামে মসজিদে পবিত্র জুমার নামাজের মধ্যদিয়ে শুভ উদ্বোধন সম্পন্ন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠান টেলি কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ এ,বি,এম,ফজলে করিম চৌধুরী,এম,পি।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ শেখ শফিউল আজম,উরকিরচর জনতা সংঘের সাবেক আহ্বায়ক ও ১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল,মসজিদ নির্মান কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম মেম্বার,মসজিদ কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ মুছা,আলহাজ্ব হারুনুর রশীদ,মোহাম্মদ ওসমান,উরকিরচর জনতা সংঘের সাবেক আহ্বায়ক কমিটির মেম্বার নুরুল আমিন,চট্টগ্রাম সিটি ইউনিট রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার আনোয়ার আজম,উরকিরচর জনতা সংঘের সাবেক সভাপতি সরওয়ার আলম,মোঃনুরনবী মাস্টার, উরকিরচর জনতা সংঘের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সুমন, সাবেক সভাপতি মহিন উদ্দিন ইমন,সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সাইফ, উরকিরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আজিম জুয়েল,উরকিরচর সুজার জামে মসজিদের সভাপতি আলহাজ্ব ইলিয়াস আলী,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ জোন প্রধান মোঃ আবুল কাশেম হিরু সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ ও মুছল্লীগন উপস্থিত ছিলেন।

এছাড়াও উক্ত মসজিদের ইমাম ও খতীব আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য,২০১৬ সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল।

৫,০০০ বর্গ ফুট আয়তনের এই দ্বিতল মসজিদে একটি বড় গুম্বুজ সহ মোট ৬ টি গুম্বজ,৪টি সসজ্জিত পিলার,আরব দেশের মসজিদের আদলে নির্মিত সুদৃশ্য মেহরাব তার উপর পিতল দিয়ে পবিত্র কলেমা লেখা সুন্দর আবহ সৃষ্টি করেছে।সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এ মসজিদে উন্নত মানের টাইলস,ফিটিংস,লাইটিংস কারুকার্য সহ সবকিছুতেই আধুনিকতার সন্নিবেশ রয়েছে । এতে ১০০ ফুট উঁচু একটি মিনার থাকবে।উক্ত মসজিদ নির্মাণে ১,৬৭০০,০০০ লক্ষ টাকা ব্যয় করা হয় জানিয়েছেন মসজিদ নির্মাণ কমিটির সভাপতি।

No comments