বান্দরবানে আজিজ নগরে ২০০ পিস ইয়াবা সহ আটক ১ জন
তপন চক্রবর্তী , বিশেষ প্রতিনিধি:
বান্দরবান লামার আজিজ নগর ইউনিয়ন থেকে আজ শুক্রবার (৩১জুলাই) রাত ৮.৪০ মিনিট সময় আজিজনগর তেলুনিয়া সড়ক হেডম্যান পাড়ার সেবাখোলার সম্মুখ হইতে ২০০ পিস ইয়াবা সহ আব্দুর রহিম (৩২) নামের একজনকে আটক করে পুলিশ।
আজিজনগর তেলুনিয়া পাড়ার ২ নং ওয়ার্ডের মোঃ জাফর আহম্মদ এর ছেলে আব্দুর রহিম। ধৃত আব্দুর রহিম দীর্ঘ দিন যাবত এ ব্যবসার সাথে জড়িত বলে জানান।
সূত্রে জানা যায়, প্রায় সময় রহিম তাহার নিজের মোটর সাইকেল যোগে এ ব্যবসা করে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার এস আই ফরিদ হোসেন,চৌকস ওয়ারেন্ট তামীলকারী অফিসার এ এস আই রাম প্রসাদ, ও সঙ্গীয় ফোর্সসহ আব্দুর রহিমকে আটক করে।
আটককৃত আব্দুর রহিমকে লামা থানায় প্রেরণ করা হয়।
বান্দরবান লামা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাহার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

No comments