Recent comments

ব্রেকিং নিউজ

জাতীয় দৈনিক নতুন দিন এর চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব নিলেন চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ রিপন



নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ রিপন জাতীয় দৈনিক নতুন দিন  পত্রিকা র চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব নিলেন।

দৈনিক নতুন দিন এর বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

 চৌধুরী মুহাম্মদ রিপন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি সালমা আক্তার কে জানান, তিনি দৈনিক নতুন দিন এ যোগদান করার আগে বিভিন্ন জাতীয় দৈনিক, এবং অনলাইন পত্রিকায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বে ছিলেন।

 ‘প্রগতির পথে উন্নয়নের সাথে’ শ্লোগান ও মননশীল সাংবাদিকদের নিয়ে তিনি দৈনিক নতুন দিন  পত্রিকায় চট্টগ্রামের সমস্যা, সম্ভাবনা, কৃষি, শিক্ষা ও উন্নয়ন ধর্মী সংবাদ প্রকাশে সচেষ্ট থাকবেন। চৌধুরী মুহাম্মদ রিপন  দৈনিক নতুন  দিন এর প্রকাশক ও সম্পাদক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দৈনিক নতুন দিন  পত্রিকা র কার্যালয়ে সম্পাদক ও প্রকাশক জনাব ইদ্রিস আলী নান্টু  চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব বুঝেই দিলেন দৈনিক নতুন দিন  এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এবং চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ রিপনকে।

No comments